কোভিড-১৯ আপডেট

কিশোরগঞ্জে মেলায় মুজিব কর্ণারের উদ্বোধন


কিশোরগঞ্জ শহরের আলোরমেলায় এক মাস ব্যাপী জাতীয় ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প মেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণারের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালী লিমন ফিতা কেটে এর উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে লিমন ঢালী বলেন, " হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জন্ম না হলে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেতাম না। তার সংগ্রামী জীবন ও ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ সম্বলিত এই মুজিব কর্ণারটি মেলায় আগত সকল দর্শনার্থীদের বঙ্গবন্ধু'র জীবন সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানান দিবে।"

সবশেষে তিনি মেলা প্রাঙ্গণে এই মুজিব কর্ণার স্থাপনের উদ্যোক্তা, জেলা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক সাইফ জামান রাফি'র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভূয়সী প্রশংসা করেন তার এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য।



এই বিষয়ে সাইফ জামান রাফি বলেন, "জেলা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে নয়, নিজের ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে আমি এই কাজটি করেছি।কেননা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দলের নন, তিনি সমগ্র বাঙালি জাতির। তার দক্ষ নেতৃত্বেই আমরা স্বাধীনতা অর্জন করেছি।তাই আমার মনে হয়েছে তার সংগ্রামী জীবনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা দরকার।এজন্য আমি মেলায় বঙ্গবন্ধু কর্নার স্থাপন করি।এই বিষয়ে মেলা কর্তৃপক্ষ ও আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে।আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।"


Comments

Popular posts from this blog

বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সংক্ষিপ্ত ইতিহাস

আনোয়ার শাহ হুজুরের মৃত্যুতে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, কিশোরগঞ্জ পৌর শাখার শোক প্রকাশ

ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষন

জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ

শেখ মুজিবুর রহমানের এক্সক্লুসিভ ভিডিও

Messege